রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতার
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭মার্চ) সন্ধ্যায় উপজেলার নওধার এলাকার ত্রিশাল কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামের আমির আনম আব্দুল্লাহিল বাকির সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়িয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক কামরুল হাসান মিলন, ময়মনসিংহ মহানগর শাখার নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, খেলাফত মজলিস ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে সরকারি দলের নেতা এবং বিরোধী দলের নেতা একসাথে বসে দাওয়াত খেতে পারতো না, কোন অনুষ্ঠানে যেতে পারতো না। তাহলে পদ-পদবী চলে যেত এমন একটা সংস্কৃতিতে আমরা ছিলাম। আমরা এখন এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি। তিনি আরো বলেন, আপনারা বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করার পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরবেন। পরে আগামীর পরিকল্পিত ত্রিশাল গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি।
Related News
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড
হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ৬ জনকে বিনাশ্রম কারাদণ্ডRead More
জনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভী
হাফিজুর রহমান,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষ চাইলে তাদের খেদমত করতে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীRead More

