শিরোনাম
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভী
.
Main Menu

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: নানান কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক বিতরণ ও নারীদের বিশেষায়িত বিশ্রামাগার ‘ক্ষণিকা’ উদ্বোধন। ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হউক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮মার্চ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা ত্রিশালের আয়োজনে উপজেলা পরিষদ রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার,বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে ১৮জন নারী উদ্যোক্তাকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের মূল ফটকের পাশেই নারীদের জন্য বিশেষায়িত বিশ্রামাগার উদ্বোধন করা হয়। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর তাৎপর্য তুলে ধরা হয় এবং নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *