শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ১০

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আবু তারেক আকন্দ পলাশ,স্টাফ রিপোর্টার:: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার মুখে পড়েছে পুলিশ। এতে এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজ-সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় একদল মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা ইট ও পাটকেল নিক্ষেপ করে পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের লক্ষ্য করে। এ সময় পুলিশের ব্যবহৃত দুটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় আহত চার পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে অভিযান জোরদার করে হামলায় জড়িত ১০ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।নশ্রীপুর থানা পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অপরাধ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরো কঠোরভাবে পরিচালনার ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার মুখে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হলেও দুজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান জোরদার করা হলে ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মোট ১০ জনকে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *