শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

গফরগাঁওয়ে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম, ব্যুরো চীফ (ময়মনসিংহ):: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় রসুলপুর ইউনিয়নের ছয়ানী আমছর আলীর মোড়ে গফরগাঁও থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল সভার মূল উদ্দেশ্য। সভায় সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার মোল্লা। প্রধান অতিথি ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া। এসময় উপস্থিত ছিলেন এসআই বিপ্লব, গফরগাঁও উপজেলা বিএনপি নেতা সুর্যত আলী ডাক্তার, উপজেলা বিএনপি নেতা বেলায়াত, ইউনিয়নের সাবেক ছাত্র নেতা মামুন মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নতুন বিট পুলিশিং কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে, ৭নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর কবির বাবুল মাস্টার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ খান। ৮নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন উপজেলা বিএনপি নেতা আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক আবু সাইদ। ৯নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন ডা. মো. শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক যুবদল নেতা জহিরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. বাচ্চু মিয়া বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে গফরগাঁও থানা পুলিশ সর্বদা প্রস্তুত। যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ। তিনি আরও বলেন, শুধুমাত্র পুলিশের পক্ষে সব অপরাধ দমন সম্ভব নয়, তাই জনগণকেও বিট পুলিশিংয়ের মাধ্যমে সহযোগিতা করতে হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *