শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা আনিছুর রহমানের শুভেচ্ছা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলাবাসীসহ সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান।সাংবাদিকদের সাথে তিনি বলেন,ধানের শীষ উন্নয়নের প্রতীক, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ৩১ দফাই দেশের মুক্তির রূপরেখা উল্লেখ করে আনিছুর রহমান বলেন, ১৯৭৮ সালের সেপ্টেম্বরের সেই মহাক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। সেই গণতন্ত্র স্বৈরাচারী শাসকের হাতে বিপন্ন ছিল। দেশের সাধারণ মানুষের অধিকার হরণ করে ফ্যাসিস্ট  সরকার দমন-নিপীড়নের রাজনীতি চালিয়ে গেছেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই সরকারের পতন করা হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। আনিছুর রহমান আরও বলেন, আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে দীর্ঘদিন বন্দী দশায় কষ্ট ভোগ করেছেন।অন্যদিকে শহীদ জিয়ার স্বপ্নের ধারক তারেক রহমান দেশমাতৃকার মুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ৩১ দফা ও ভবিষ্যৎ উন্নয়নমূলক রূপরেখা দিয়েছেন। এই রূপরেখাই আগামী প্রজন্মের সমৃদ্ধ বাংলাদেশের দিশারি। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ধানের শীষ বিকল্পহীন, ধানের শীষই উন্নয়নের প্রতীক। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমাদের শপথ নিতে হবে—গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মুক্তিকামী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া।তিনি আরো বলেন,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ভাইয়ের দিক নির্দেশনায় ও নেতৃত্বে আমরা বিএনপি নেতৃবৃন্দ যেমন অতীতে রাজপথে সক্রিয় ছিলাম ভবিষতেও কাধে কাধ মিলিয়ে কাজ করে যাব ইনশাল্লাহ। শেষে তিনি গফরগাঁও উপজেলাবাসীসহ সারাদেশের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের মুক্তি, গণতন্ত্র ও উন্নয়নের একমাত্র পথ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন। জয় সুনিশ্চিত।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *