শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

ত্রিশালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।  কর্মসূচীর মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট প্রদান।  মঙ্গলবার(১২আগস্ট) সকাল দশটায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, মহিলা কর্মকর্তা শামীমা সুলতানা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত ১৯ জন যুবকদের মধ্যে যুব ঋণের ১৯ লক্ষ টাকার চেক বিতরণ, সনদ বিতরণ এবং  সফল যুব সংগঠক, সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তাদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবকদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *