শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

ত্রিশালে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১০আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাব ত্রিশাল ও ত্রিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও নিউজ ২১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার,রঙধনু টিভির সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাত জাহাঙ্গীর, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনপিএস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি এটিএম মনিরুজ্জামান,ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান কিরণ আকন্দ,ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরাজি, জাগ্রত টিভির চেয়ারম্যান সোহেল রানা, ময়মনসিংহ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান রাব্বানী,কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সাবেক সভাপতি শরীফ সাবের মনির,মৈত্রী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ জামান,আইবিএম টিভির নিউজ এডিটর জান্নাতুল ফারুকি,বিএমএফ টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সাধারণ সম্পাদক আনম তারেক হাসান বাবু সরকার। এছাড়াও উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সাংবাদিকবৃন্দ, ত্রিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ,সুধীজন মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ আজ সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন তখনই সাংবাদিকদের হামলা-মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়। গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সেটি নতুন নয়। এর আগে আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা, হুমকী ও হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা। বক্তব্যে তুহিন হত্যার সাথে সাংবাদিক সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *