শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

ত্রিশালে আকিজ গ্রুপের বিষাক্ত পানি নষ্ট করছে নদী: হুমকিতে পরিবেশ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জে সংলগ্নে অবস্থিত সূতিয়া নদীর শাখা বানারপাড়। এক সময় এই নদীর এই খালে সাঁতার কেটে, মাছ ধরতো স্থানীয় মানুষ। অনেকে খাবার পানি থেকে শুরু করে এই পানি ব্যবহার করতো বাড়ির অন্যান্য কাজেও। নদীমাতৃক দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে। কিন্তু দিন দিন দূষণ আর শাসনের কবলে পড়ে গতিপথ হারাচ্ছে দেশের অধিকাংশ নদীই। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সূতিয়া নদী এক সময় ঐতিহ্য বহন করত এলাকায়। কিন্তু শিল্পবর্জ্যের ক্রমাগত দূষণে মরে গেছে নদীটি। কালো হয়ে গেছে নদীর পানি। এই পানিতে এখন শুধুই দুর্গন্ধ।নদীটি যে কেবল দুর্গন্ধ ছড়াচ্ছে তাই নয়, এই নদীই এখন কাল হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর। পরিবেশ দূষণের পাশাপাশি এলাকাবাসীর সুস্বাস্থ্যের জন্যও নদীটি এখন বিরাট হুমকি। চর্মরোগসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় আকিজ গ্রুপের গড়ে ওঠা কারখানার দূষিত বর্জ্য ও পানি নদীতে ফেলা হচ্ছে।ক্রমাগত এভাবে দূষিত বর্জ্য ফেলার কারণে নদীর পানি কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে নদীতীরবর্তী বেশ কটি ইউনিয়নে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যাপক বিপর্যয়ের পাশাপাশি মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, নদীর সব মাছ মরে যাচ্ছে। ফলে জেলের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, নদী দূষণের কারণে হুমকির মুখে পড়েছে এলাকার ফসলি জমি। এ নদীর পানি এখন কৃষিকাজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও যারা ব্যবহার করছেন নষ্ট হয়ে যাচ্ছে তাদের জমির ফসল। শুধু তাই নয়; এ নদীর পানি পান করে মারা যাচ্ছে হাঁস-মুরগি। যে কারণে আশপাশের গ্রামগুলোতে হাঁস-মুরগি পালনও বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় এক ব্যবসায়ী জানান,‘ওই নদীতে যে পানি রয়েছে তাকে পানি বলার জো নেই। বিষাক্ত বর্জ্যে ওই নদীর পানি এখন মবিলের মতো তরল পদার্থে পরিণত হয়েছে। এই নদীর পানিতে মানুষ নামা তো দূরের কথা, কোনো পশুপাখিও এখন নামে না।’ তিনি অভিযোগ করে বলেন, ‘এই নদী দূষণের প্রভাব পড়েছে স্থানীয় জীবনে। দূষিত পানি বিভিন্ন পুকুর ও জলাশয়ে যাওয়ার কারণে সেই সব পুকুর-জলাশয়ের মাছ মারা যাচ্ছে। হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পশুপাখিও মারা যাচ্ছে। আবার এই নদীর পানির কারণে এখানকার জমিতে ভালো ফসল উৎপাদিত হচ্ছে না।’ স্থানীয় কৃষক আব্দুর রহমান জানান, এখানকার জমিতে কেউ কাজ করতে পারছে না। আবার এই জমিতে কাজ করার কারণে অনেক ধরনের রোগবালাই হয়ে থাকে। অন্য একজন কৃষক অভিযোগ করেন, জমিতে আগে যে পরিমাণ ধান হতো এখন আর সে পরিমাণ ধান হয় না। আবার এ বছর ধানের দামও কম। এমতাবস্থায় তাদের পথে বসা ছাড়া কোনো উপায় নেই। দ্রুতই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। তবে কারখানা কর্তৃপক্ষে এই বিষয়ে কোন বক্তব্য দিয়ে রাজি হননি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *