শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হানিফ আকন্দ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন সাপ্তাহিক জনতার নিঃশ্বাস ও দৈনিক মুক্ত কাগজ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক হানিফ আকন্দ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের পবিত্র ইচ্ছা। কোরবানির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও আত্মত্যাগের বার্তা প্রচার করে।বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মনের ভিতরে ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ। তিনি আরও বলেন, স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।সবাইকে এক কাতারে ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে । ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। এক শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন,বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। এসময় তিনি আরো বলেন, ঈদুল আযহা’র তাৎপর্য হলো পশু কোরবানি মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার শিক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। আরো বলেন, ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদুল আযহা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবাইকে আবারো ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারাক, ঈদ মোবারক, ঈদ মোবারক।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *