ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু সাঈম মোল্লা
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদন :: গাজীপুর সদর সহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। তিনি আরো বলেন,গাজীপুর সদর উপজেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী ভাইয়ের নেতৃত্বে আমরা গাজীপুর সদর উপজেলা বিএনপি সব সময় তারণ্যের অংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছি ও থাকবো ইনশাল্লাহ। এছাড়াও তিনি আরো বলেন,বার বার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। পরিশেষে তিনি বলেন,সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন, হেফাজত করুন-আমিন।
Related News
গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভা
হাফিজুর রহমান, গাজীপুর:: গাজীপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং ঈদ উল ফিতর উপলক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্টসহRead More
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড
হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ৬ জনকে বিনাশ্রম কারাদণ্ডRead More

