শিরোনাম
গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
.
Main Menu

বিএফআরআই এ “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা” শীর্ষক কর্মশালা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ, ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি::বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা” শীর্ষক কর্মশালা অদ্য ২৪ মে ২০২৪, শুক্রবার ময়মনসিংহস্থ বিএফআরআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত সচিব বলেন, বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। স্বল্প জায়গায় স্বল্প খরচে মাছের অধিক উৎপাদন নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির সান্নিধ্যে আসতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় তিনি প্রযুক্তিনির্ভর উন্নত বিশ্বের মাছ চাষের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বেশি করে গবেষণা প্রবন্ধ পড়ার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআই এর মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. অনুরাধা ভদ্র। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. আব্দুল কাইয়ূম । নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মানিত প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক ও মৎস্য অধিদপ্তরের উপপরিচালক জনাব মো. নজরুল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবি ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *