ভৈরবে অবৈধ কয়েল কারখানায় আগুন:সাংবাদিক ও ফায়ার সার্ভিস কর্মীদের কর্তব্য কাজে বাধা
ইপেপার / প্রিন্ট
ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ ::কিশোরগঞ্জের ভৈরবে একটি অবৈধ কয়েল ফ্যাক্টরীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাংবাদিক ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে তাদের পেশা দায়িত্ব পালনকালে উক্ত কারখানার ছগির আহমেদ কর্তব্য কাজে বাধার সৃষ্টি করে। আজ সকালে জগন্নাথপুর দক্ষিনপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারটার সময় মেসার্স ফুল মিয়া ক্যামিকেলে ডায়ার অতিরিক্ত গরমে কারখানায় আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার বিভিন্ন মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কাজে বাধা সৃষ্টিকারি ছগীর মিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আমাদের কারখানার কোন ইনসুরেন্স করা নেই। তাই এখানের কোন ছবি তুলা যাবেনা। আপনারা এখান থেকে দ্রুত চলে যান। ছগীরের অশোভন আচরনের কারণে সাংবাদিকরা বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভৈরব ষ্টেশন ম্যানেজার আজিজুর হক বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করি। কারখানার ডায়ার অতিরিক্ত গরম হয়ে আগুনের সুত্র পাত ঘটে। এতে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি সাধন হয়। আমরা কাজের ডকুমেন্ট তৈরি করতে আমাদের একজন কর্মী ভিডিও চিত্র ধারণ করতে গেলে ছগীর নামে এক লোক ঐকর্মীর সাথে অশোভন আচরণ করে এবং বাধার সৃষ্টি করে।
Related News
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানা
হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণেRead More
ডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত
হাফিজুর রহমান,গাজীপুর:: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের উদ্যোগে সোমবার ইফতার ও দোয়া মাহফিলRead More

