চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভী
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন সহ সকল চিহ্নিত সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১০ মার্চ)বিকেলে স্থানীয় রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বক্তব্যে রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ইউনিয়ন ভাগ হলেও এখনো ভবন নেই,ভূমি সেবা নিতে হলে সেই মির্জাপুর যেতে হয় আমি কথা দিচ্ছি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ যেই সমস্যাগুলো চিহ্নিত করে রেখেছি তার সমাধান করবো। তিনি জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন,আমি রাজনীতিতে এসেছি আপনাদের জনগণের সেবা করার জন্য, যারা লুটেপুটে খায় তাদের জন্য রাজনীতি নয়। মাননীয় প্রধানমন্ত্রী যেমন নির্বাচিত হয়েই তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তেমনি আমাদের আসনের নবনির্বাচিত এমপি ডা. রফিকুল ইসলাম বাচ্চু ভাইও কাজ শুরু করেছেন। সবশেষে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমান আলী মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম,গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাইম মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী নুরুদ্দিন খন্দকার,জাসাস গাজীপুর সদর উপজেলার সদস্য সচিব জাহাঙ্গীর আলম,গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আজমাইন, আব্দুল বাতেন, শ্রমিক দলের সভাপতি ভাওয়ালগড় ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান, শরিফুল ইসলাম, আব্দুস সামাদ, মোশারফ, রিফাত বেপারী, মামুন ফকির সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ মাসুদ সরকার এবং ৮নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আরিফুল ইসলাম আরিফ।
Related News
চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভী
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন সহ সকলRead More
গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভা
হাফিজুর রহমান, গাজীপুর:: গাজীপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং ঈদ উল ফিতর উপলক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্টসহRead More

