ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: নানান কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক বিতরণ ও নারীদের বিশেষায়িত বিশ্রামাগার ‘ক্ষণিকা’ উদ্বোধন। ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হউক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮মার্চ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা ত্রিশালের আয়োজনে উপজেলা পরিষদ রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার,বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে ১৮জন নারী উদ্যোক্তাকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের মূল ফটকের পাশেই নারীদের জন্য বিশেষায়িত বিশ্রামাগার উদ্বোধন করা হয়। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর তাৎপর্য তুলে ধরা হয় এবং নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করা হয়।
Related News
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড
হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ৬ জনকে বিনাশ্রম কারাদণ্ডRead More
জনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভী
হাফিজুর রহমান,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষ চাইলে তাদের খেদমত করতে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীRead More

