শিরোনাম
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভী
.
Main Menu

ত্রিশালে হত্যার পর গর্তে পুঁতে রাখা সেই নারী ও দুই শিশুর পরিচয় মিলেছে

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে হত্যার পর গর্তে পুঁতে রাখা তিন মরদেহের পরিচয় মিলেছে। তারা হলেন, নিহত নারী আমেনা বেগম (৩০) এবং তার দুই ছেলে আবু বক্কর (৪) ও আনাস (২)।

আমেনা বেগম উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী। এ ঘটনায় ২২ মে, বুধবার সকালে ত্রিশাল থানায় নিহত গৃহবধূ আমেনা বেগমের মা মোছা. হাসিনা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ধারণা করা হচ্ছে স্ত্রী ও দুই শিশু সন্তানকে খুন করে পুঁতে রেখে পালিয়ে গেছেন স্বামী আলী হোসেন (৪০)। মামলায় নিহত আমেনা বেগমের স্বামী আলী হোসেনকে (৪০) একমাত্র আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।তিনি জানান, নিহত আমেনার স্বামী আলী হোসেন বখাটে। তিনি কোনো কাজকর্ম করেন না। তার স্ত্রী আমেনা মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। সম্প্রতি আলী হোসেন স্ত্রী আমেনার কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু আমেনা টাকা দিতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে তা মনে মনে পোষণ করে আসছিলেন। পরে ওই ক্ষোভের জেরে সপ্তাহখানেক আগে আমেনাকে ঢাকায় কাজে নেওয়ার কথা বলে দুই ছেলেসহ বাড়ি থেকে নিয়ে যান আলী হোসেন। ধারণা করা হচ্ছে ঢাকায় নেওয়ার কথা বলে আলী হোসেন তার স্ত্রী-সন্তানদের পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে বাড়ির পাশে নির্জন স্থানে গর্ত করে পুঁতে রেখে পালিয়ে গেছেন। তবে আসামি গ্রেফতারের পর বিস্তারিত জানা যাবে-বলেও যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।পুলিশ জানায়, নিহত আমেনা খাতুন উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা মো. আবদুল খালেকের মেয়ে। ৬ বছর আগে আমেনা খাতুনের সঙ্গে তার আপন মামাতো ভাই রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের বিয়ে হয়। আলী হোসেন কাকচর নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আবদুল হামিদের ছেলে। এর আগে মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি নির্জন স্থানে শিয়ালের টানা-হেঁচড়ায় এক নারী ও দুই শিশুকে মাটিতে পুঁতে রাখার ঘটনার সন্ধান পায় এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *