বাজিতপুরে বাহেরবালীতে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন
ইপেপার / প্রিন্ট
মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি::কিশোরগঞ্জের বাজিতপুর বাহেরবালী পশ্চিম পাড়া গ্রামে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন থেকে জানানো হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনহাজ উদ্দিন দলবল নিয়ে স্থানীয় রাসেল ও তার পরিবারের উপর আক্রমণ করেন । এসময় কয়েক জনকে কুপিয়ে আহত করে মিনহাজ উদ্দিন ও তার লোকজন । রাসেলকে লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করেন মিনহাজ। রাসেল সরিয়ে যাওয়াতে বেচে যায়। এঘটনায় রাসেল বাদী হয়ে থানায় মামলা করে।পুলিশ মামলার প্রধান আসামি মিনহাজ উদ্দিনকে আটক করে জেলহাজতে পাঠায়।কিছুদিন কারাভোগের পর জামিন এসে বাদীর পরিবারের উপর হুমকি ধমকী দিয়ে যাচ্ছেন।বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধনে সন্ত্রাসী মিনহাজ উদ্দিনের উচিত বিচারের দাবি করেন এলাকাবাসী। এ বিষয়ে বাজিতপুর থানা অফিসার ইনচার্জ এর সাথে দেখা করলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে জানতে মিনহাজ উদ্দিন এর নাম্বারে একাদিকবার ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
Related News
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড
হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ৬ জনকে বিনাশ্রম কারাদণ্ডRead More
জনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভী
হাফিজুর রহমান,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষ চাইলে তাদের খেদমত করতে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীRead More

