শিরোনাম
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভী
.
Main Menu

পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে গাজীপুরে সাত প্রতিষ্ঠানকে প্রায় তিন কোটি টাকা জরিমানা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন::পরিবেশের ক্ষতিসাধন এবং ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান চালোনোর অভিযোগে গাজীপুরের ভাওয়াল রিসোর্টসহ সাত প্রতিষ্ঠানকে দুই কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছাড়াপত্র না নেওয়া করা পর্যন্ত তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ মে) বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া) বিষয়টি নিশ্চিত করেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরে বনের জমির দখল করে দীর্ঘদিন ধরে ভাওয়াল রিসোর্ট, হোটেল এক্স ব্যবসা করে আসছে। তারা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়াপত্রও নেননি। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং একটি কমিটি গঠন করে। ওই কমিটি গত কয়েকদিনে গাজীপুরে সাতটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং নানা অনিয়ম পান। এছাড়া কোনো প্রতিষ্ঠানই পরিবেশের ছাড়পত্র দেখাতে পারেনি।
পরে গাজীপুরের সাতটি প্রতিষ্ঠান মালিকদের ১৪ মে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে সদর উপজেলার নলজানি এলাকার ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারকে দুই কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজেন্দ্রপুর এলাকায় বনের জমিতে অবস্থিত হোটেল এক্সকে ১০ লাখ টাকা, সদর উপজেলার ভবনীপুর এলাকা ইউনাইটেড শক্তি লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা, শিরিরচালা এলাকার কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রো লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা, একই এলাকার মেঘনা অ্যাসোসিয়েটস লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা, ভবানীপুর এলাকার সোয়ান নিট কম্পোজিট লিমিটেডকে ১২ লাখ টাকা, একই এলাকার হলিকেয়ার ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. নয়ন মিয়া জানান, পরিবেশের ক্ষতি সাধন করাসহ ছাড়পত্র না থাকায় তাদের এসব জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *