জুলাই, ২০২৫
সাংবাদিকদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের নির্দেশ
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: নতুন সদস্য অন্তর্ভূক্তি প্রক্রিয়ায় গঠনতন্ত্র লংঘনের অভিযোগে গাজীপুর প্রেসক্লাব (রেজি নং গা-০৭৭০) এর কার্যকরী পরিষদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার জন্য নিবন্ধনকারী কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তর নির্দেশ প্রদান করেছে। গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এস এম আনোয়ারুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়। সোমবার (২৮ জুলাই) স্বাক্ষরিত চিঠিটি প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে পাঠানো হয়েছে। চিঠির বিষয়ে বলা হয়েছে, গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর সদর, গাজীপুরের কার্যকরী পরিষদ নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখা প্রসঙ্গে। চিঠিতে গত ২২ জুলাইয়েরে একটি চিঠির সূত্র উল্লেখ করে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্র স্মারকেরRead More
ভালুকায় পুত্র সন্তান না থাকায় শিক্ষককের জমি দখলের অভিযোগ ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় হুমায়ূন কবির পাঠান নামে এক মাদরাসা শিক্ষকের ছেলে সন্তান না থাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে তারই সহোদর ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এর আগে জমি দখলে বাধা দেয়ায় হামলাও করা হয়েছে তার উপর। এই বিষয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাদরাসা শিক্ষক হুমায়ন কবির পাঠান। অভিযোগ সূত্রে জানাযায়, দুটি মেয়ে সন্তান থাকায় হুমায়ুন কবিরের সহোদর ভাই,ভাতিজা ও ভাবিরা তার পৈত্রিক সম্পত্তি ভোগ দখলে বাধার সৃষ্টি করে যাচ্ছেন। অভিযুক্তরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলামRead More
ত্রিশালের সাধারণ মানুষের গলার কাটা গুপ্তবৃন্দাবন রাস্তা: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম একটি সড়ক সাইনবোর্ড থেকে ভায়া কাশিগঞ্জের বাজার, শিবগঞ্জ জিসি সড়ক। প্রায় ৮০০ মিটার রাস্তাটির পুরো অংশজুড়ে এই সড়কের বেহাল দশা। (আইডি নং ৩৬১৯৪২০০৪) সড়কের অবশিষ্ট ৮০০ মিটার (চেইনেজ ৭২০০-৮০০০ মিঃ) । সড়কের অধিকাংশই খানাখন্দ আর বড় গর্তে ভরা।সড়কটি এখন সাধারণ মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জনভোগান্তিতে শীর্ষে এই সড়ক। সড়ক সংস্কার না হবার কারণে দীর্ঘদিন ধরেই নাজেহাল অবস্থা এই অঞ্চলের মানুষের। সড়কটি নির্মাণ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটবড়Read More
মেধাবী ছাত্রনেতা থেকে জনপ্রিয় জননেতা আনোয়ার হোসেন বেপারী
নিজস্ব প্রতিবেদক:: উত্তপ্ত পিচঢালা রাজপথ থেকে উঠে আসা গাজীপুরের বিএনপি নেতা আনোয়ার হোসেন বেপারী এখন হয়ে উঠেছেন তৃণমূল মানুষের জননেতা হিসেবে। আনোয়ার হোসেন বেপারীর জন্ম গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা গ্রামের সম্রান্ত মুসলিম পরিবারে। তাঁর বেড়ে উঠাও এই অঞ্চলেই। তাঁর দাদা ছিলেন এই অঞ্চলের জ্ঞানের বাতিঘর, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর আলহাজ্ব ধনাই ব্যাপারী এবং শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি,বিএনপির ত্যাগী প্রবীণ নেতা প্রয়াত অ্যাডভোকেট কাজী খানের চাচাতো ভাই তিনি। তাঁর উত্তরসূরি আলহাজ্ব ধনাই বেপারী ছিলেন শ্রীপুর ইউনিয়নে দীর্ঘ ২২ বছর প্রেসিডেন্ট, যেটি চেয়ারম্যান হিসেবে পরিচিত। ছাত্র জীবনে তিনিRead More
ত্রিশালে আকিজ গ্রুপের বিষাক্ত পানি নষ্ট করছে নদী: হুমকিতে পরিবেশ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জে সংলগ্নে অবস্থিত সূতিয়া নদীর শাখা বানারপাড়। এক সময় এই নদীর এই খালে সাঁতার কেটে, মাছ ধরতো স্থানীয় মানুষ। অনেকে খাবার পানি থেকে শুরু করে এই পানি ব্যবহার করতো বাড়ির অন্যান্য কাজেও। নদীমাতৃক দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে। কিন্তু দিন দিন দূষণ আর শাসনের কবলে পড়ে গতিপথ হারাচ্ছে দেশের অধিকাংশ নদীই। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সূতিয়া নদী এক সময় ঐতিহ্য বহন করত এলাকায়। কিন্তু শিল্পবর্জ্যের ক্রমাগত দূষণে মরে গেছে নদীটি। কালো হয়ে গেছে নদীর পানি। এই পানিতে এখন শুধুই দুর্গন্ধ।নদীটি যে কেবলRead More
আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৭ জুলাই) সকাল ১১ টায় গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালায় অবস্থিত আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী।অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ এবং ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি হারুন অর রশিদ,Read More
আইন বদল না করা পর্যন্ত পিআর নয় আমরা পুরানো নিয়মেই প্রস্তুতি নিচ্ছি-সিইসি
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: পিআর পদ্ধতির নির্বাচন করতে হলে সংবিধান ও আইন বদলাতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৬ জুলাই) খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে আগে পিআর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি। এতে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন করে দেওয়া। রাজনীতিবীদরা ঠিক করবেন আইন কী হবে, সংবিধান কী হবে। রাজনৈতিক বক্তব্যে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। সংবিধান সংশোধন হলে,Read More
মৎস্য খামারে মৃত মুরগির নাড়িভুডি ব্যবহারে ৫০,হাজার টাকা জরিমানা
মোস্তাফিজুর রহমান(কাইয়ূম), ভালুকা প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি মৎস্য খামারে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অপরাধের সহযোগী করায় খামারের ম্যানেজার শাহজাহান সরকার (৪০) সাত দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভালুকা ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর মল্লিকের ফিশারিতে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, মাছের খাদ্য হিসেবে নিষিদ্ধ ও মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করা হচ্ছিল।যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।এ ঘটনায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(২) ধারা অনুযায়ী মজিবর মল্লিককে ৫০ হাজার টাকাRead More
গাজীপুর সদর প্রেসক্লাবের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সদর প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ও শতাধিক শিক্ষার্থী আহত হবার কারণে এবারের আয়োজনে ছিল না কোন অনাড়ম্বর আয়োজন কিংবা মনোরঞ্জনের জন্য গান আড্ডার ব্যবস্থা। বরং উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়। এর আগে গাজীপুর সদর প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতাও পালন করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) গাজীপুরের কাপাসিয়ার রাণীগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এই নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়। এরপর নৌকাযোগে নদীপথ ঘুরে ধাধার চরে মধ্যাহ্নRead More
গাজীপুর প্রেসক্লাবে প্রশাসক নিয়োগের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর প্রেসক্লাবকে (০৭৭০) ফ্যাসিবাদের দোসরদের কবল থেকে মুক্ত করে প্রশাসক নিয়োগের দাবিতে রবিবার সকালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। পরে জেলা প্রশাসকের নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটি ৫ আগস্ট সরকার পতনের আগে গঠিত হয়েছিল। ফ্যাসিবাদের সহযোগী এই কমিটি গঠনতন্ত্র পরিপন্থী নানা কার্যক্রম করে সাংবাদিকদের অধিকার হরণ করেছে। এ কারণে প্রশাসক নিয়োগের দাবিতে রোববার সকালে মানববন্ধন করেছেন গাজীপুরের সর্বস্তরের সাংবাদিক সমাজ। সাংবাদিকদের মানববন্ধন ও দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতেRead More

