শিরোনাম
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
.
Main Menu

শশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

জনতার নিঃশ্বাস, পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

শশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে রাজু আহম্মেদ (২৬) নামের এক যুবক হামলার শিকার হয়েছে। সেসময় তার সাথে থাকা মা ভাইদের উপর হামলা চালানো হয়। হামলার শিকার রাজু আহম্মেদ পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত বুধবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার সময় চারঘাট উপজেলার পুড়াভিটা গ্রামে তার শশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে মা বিলকিস বেগম, ছোট ভাই সাজু আহম্মেদ, মামাতো ভাই জাকির ও মেহেদী হাসনসহ একটি ভ্যান যোগে বাড়ি ফিরছিলো। পথি মধ্যে চারঘাট উপজেলার ফতেপুর চকপাড়া গ্রামের রকি, শরিফুল ও ফতেপুর হাজীপাড়া গ্রামের বাবুল, শান্ত ও শাওন ভ্যানের পথ রোধ করে রাজুকে লোহার রড ও জিআই পাইপ দ্বারা এলাপাথারি ভাবে মারপিট শুরু করে। এসময় তার ভাই ও মা এগিয়ে আসলে তাদেরকে মার পিট করা হয়। পরে তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন, কানের রিং জোর পূর্বক ছিনাইয়া নেয়। এসময় তাদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহত তিন ভাইকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাজুর ভাই সেলিম রেজা বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি অভিযোগ দাখিল করে। এব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *