শিরোনাম
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
.
Main Menu

তুলা গবেষণায় সাংবাদিক আটকে রাখার ঘটনায় গাজীপুর সদর প্রেসক্লাবের নিন্দা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত তুলা গবেষণায় অনিয়ম ও দূর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে  ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও গাজী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধিদের দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি করেছে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকালে গাজীপুর সদর প্রেসক্লাব কার্যালয়ে তাৎক্ষণিক এক সভা থেকে এসব কথা বলে সদর প্রেসক্লাবের সভাপতি, জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক  মো. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মাস্টার।

প্রতিবাদ সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মাস্টার বলেন,এ ধরণের ঘটনা গাজীপুরে কর্মরত সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা না নিলে এই ঘটনার পূনরাবৃত্তি ঘটতে পারে।
এসময় গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক মো. আবু বকর সিদ্দিক বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এভাবে একজন দায়িত্বশীল সাংবাদিককে আটকে রাখা নেক্কারজনক ঘটনা এই ধরণের ঘটনা যেন আর পূনরাবৃত্তি না হয় তাই এই ঘটনায় জড়িত প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার দাবি জানান তিনি।
তিনি সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ইঙ্গিত করে বলেন, আপনাদের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা নয় বরং গণমাধ্যম কর্মীরা আপনাদের বন্ধু ভুলত্রুটি ধরিয়ে একসাথে পথচলার সহযোদ্ধা।  দূর্নীতিবাজ যারাই তাদের বিরুদ্ধে সকলকে একসাথে কাজ করার জন্য সকল সংবাদকর্মীদের অনুরোধ জানান তিনি।
পরে এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় এই সাংবাদিক নেতা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোশারফ হোসাইন প্রধানসহ  অন্যান্যরা।

উল্লেখ্য:গতকাল তুলা গবেষণা’র এক কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আবুল হোসেন ও জিটিভির প্রতিনিধি আব্দুল্লাহ্ আল মামুন কে দু ঘণ্টা আটকে রাখা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *