দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
শনিবার (১৮ জুলাই) সকালে নবাবগঞ্জের চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) এবং রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান জানিয়েছেন, চড়ারহাটে একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন তিনজন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরো জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালাক ও তার সহকারী পালাতক আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হারুন-অর-রশিদ
নিজস্ব প্রতিবেদক:: ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসাবাসরত মুসলিম সহ সকল জাতি ধর্মের সকলRead More
দুস্থ ও অসহায়ের মুখে হাসি ফোটালো জাসাস সদস্য সচিব জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক:: মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় দুটি উৎসব এর মধ্যে ঈদ উল ফিতর অন্যতম।Read More

