আশুলিয়ায় ময়লাযুক্ত খালের পানিতে পড়ে শিশু নিখোঁজ
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
সাভারের আশুলিয়ায় ময়লযুক্ত খালের পানিতে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে লাইসা (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
এঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।
বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার কাজীবাড়ি সংলগ্ন এলাকায় নয়নজুলি খালের নালায় পড়ে নিখোঁজ হয় শিশু লাইসা।
নিখোঁজ লাইসা তার বাবা মুদি দোকানী মো. রাকিব ও গার্মেন্টকর্মী মায়ের সাথে স্থানীয় মো. মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার জুসখোলা থানায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস জানান, দুপুরে শিশু লাইসা তার বাবার দোকানে যাওয়ার সময় তার হাতে থাকা খেলনা নয়নজুলি খালের ময়লাযুক্ত পানিতে পড়ে যায়। এসময় পড়ে যাওয়া খেলনা তুলতে গিয়ে দুর্ঘটনাবশত খালের পানিতে পড়ে ডুবে যায় সে। এসময় অপর এক শিশু রাইসাকে পানিতে পড়ে যেতে দেখে স্থানীয়দের জানায়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও খালের পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় নিখোঁজ শিশুটিকে উদ্ধার পেতে বেগ পেতে হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি বলে জানান তিনি।
Related News
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: প্রতিবছরের ন্যায় এবারও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে নিসচাRead More
চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভী
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন সহ সকলRead More

