কুষ্টিয়ায় ১৮ জুন থেকে যেসব এলাকায় লকডাউন
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুষ্টিয়ার যেসব এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি তা চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।
একই সাথে সেসব এলাকা আগামী ১৮ জুন বুধবার থেকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলার যেসব এলাকা লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো- কুষ্টিয়া পৌরসভার আটটি ওয়ার্ড ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন, ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডসহ বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন।
সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মৃণাল কান্তি দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির সদস্যরা।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, সভায় আগামী বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে রেড জোন চিহ্নিত এলাকাগুলোকে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) এ নির্দেশনা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
Related News
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: প্রতিবছরের ন্যায় এবারও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে নিসচাRead More
চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভী
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন সহ সকলRead More

