শিরোনাম
গাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দাভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে, এলাকায় আতঙ্কভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগ
.
Main Menu

টিভি নয় মাস্ক উৎপাদন করবে শার্প!

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
প্রযুক্তি ডেস্ক:

 

জাপানি টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান শার্পের খ্যাতি সারা বিশ্বজুড়ে। তাদের উৎপাদিত টিভি, ফ্রিজ বাংলাদেশেও বেশ জনপ্রিয়।

তবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি এবার আলোচনায় এসেছে তাদের সিগনেচার পণ্য উৎপাদন না করার জন্য। জাপানি এই প্রতিষ্ঠান জাপানে মাস্কের ব্যাপক চাহিদার কারণে তাদের একটি টিভি উৎপাদন ফ্যাক্টরিকে পরিণত করতে যাচ্ছে ফেস মাস্ক উৎপাদনকারী ফ্যাক্টরিতে!

জাপানে শীতে এমনিতেই সবাই মাস্ক পরিধান করে। শীতে জাপানে রোগব্যাধি ছড়ায় তাই শীতে মাস্কের চাহিদা থাকে জাপানে। কিন্তু দেশটিতে এখন করোনাভাইরাসের আতঙ্কও বিরাজ করছে। তাই শার্প তাদের কামিয়ামা অঞ্চলের ফ্যাক্টরিটাকে পরিণত করছে মাস্ক ফ্যাক্টরিতে। এখানে প্রতিদিন আপাতত ১৫০,০০০ মাস্ক উৎপাদন হবে। তবে তা অচিরেই দৈনিক ৫০০০,০০০ উৎপাদনের লক্ষ মাত্রা ছুঁতে পারবে।

বর্তমানে জাপানে মাস্কের ব্যাপক চাহিদার কারণে খুচরা দোকানে একেক গ্রাহককে এক প্যাকের বেশি মাস্ক বিক্রি করা হচ্ছে না। তাছাড়া অনলাইন শপগুলোতে মাস্কের চাহিদার কারণে দাম বেশি নেয়া হচ্ছে।

কভিড-১৯ নামের নতুন করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, মাস্ক ব্যবহার করতে। তবে মাস্কের সাথে হাত ধুতেও বলা হয়েছে। কেননা হাত মেলানোর ফলেও সংক্রমণ হতে পারে করোনাভাইরাস। এর ফলে বিশ্বজুড়েই হ্যান্ড সেনিটাইজেশন এবং মাস্কের চাহিদা এবং দাম দুটোই বেড়েছে। আর এই সুযোগটা নিচ্ছে কেউ কেউ। তাদেরই একজন শার্প। তারাও চাচ্ছে জনসেবার পাশাপাশি কিছু অর্থযোগ করে নিতে!






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *