কাপাসিয়ায় ট্রাকের ধাক্কায় রিকশা থেকে পড়ে বৃদ্ধা নিহত
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলায় ট্রাকের ধাক্কায় রিকশা থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) সকালে উপজেলার দস্যুনারায়নপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
নিহত আছিয়া খাতুন (৫৫) কাপাসিয়ার দস্যুনারায়ণপুর গ্রামের সোলায়মান হোসেনের স্ত্রী।
ওসি মো. রফিকুল ইসলাম জানান, সকালে আছিয়া তার মেয়ে ও নাতনীকে নিয়ে অটোরিকশাতে করে যাচ্ছিলেন। দস্যুনারারণপুর এলাকায় পিছন থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে রিকশার অন্যরা অক্ষত রয়েছেন।
আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: প্রতিবছরের ন্যায় এবারও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে নিসচাRead More
চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভী
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন সহ সকলRead More

