শিরোনাম
ত্রিশালে মশা নির্যাশন এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভাগাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আজমাইনের ঈদ শুভেচ্ছাদোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন- আইজিপিনিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকার
.
Main Menu

ত্রিশালে মশা নির্যাশন এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং ত্রিশাল পৌরসভা এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই সমন্বিত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এই কর্মসূচিতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকাগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং কোথাও যেন মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয় সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে উপজেলা পরিষদের হলরুমে সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ত্রিশাল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং ত্রিশাল থানা এর অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *