দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন- আইজিপি
ইপেপার / প্রিন্ট
হাফিজুর রহমান, গাজীপুর:: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জন্ম থেকে মৃত্যু-মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশের প্রয়োজন। ফ্যাসিবাদের সময়কার বিতর্কিত ভূমিকা কাটিয়ে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কাম্য। শনিবার(১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গাজীপুরে আইজিপি আগমন উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।আইজিপি আরো বলেন, একটি ঐতিহাসিক ও চমৎকার নির্বাচনের মাধ্যমে দেশে সর্বজন গ্রহণযোগ্য ও বিশ্বস্ত সরকার গঠিত হয়েছে। অথচ কিছু লোক নিজেদের স্বার্থে এই অর্জনকে ম্লান করতে অপপ্রচার করছে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি থানায় আগত বিচারপ্রার্থীদের সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, কোনো বিচারপ্রার্থী যেন থানা থেকে অসন্তুষ্ট হয়ে ফিরে না যান। পুলিশকে আরও পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।এছাড়া ডিজিটাল(সাইবার) প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্তির ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে আইজিপি বলেন, ৯৯ ভাগ শ্রমিকই নিরীহ, তারা শান্তিপূর্ণভাবে কাজ করতে চান। কিন্তু মাত্র ১ ভাগ উস্কানিদাতার কারণে অস্থিরতা তৈরি হয়। এসব উস্কানিদাতাদের চিহ্নিত করতে পারলে শিল্পখাতে স্থিতিশীলতা ফিরবে। এছাড়া যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এসময় তিনি বলেন, আসন্ন ঈদযাত্রা সকলের সম্মিলিত চেষ্টায় স্বস্তিদায়ক হবে। এজন্য পুলিশ বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো রাজনৈতিক নেতাকর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেয়া হবে না।”সআসন্ন ঈদে মানুষের ঘরমুখী যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। আরও বক্তব্য রাখেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক,অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন, গাজীপুরের ভারপ্রাপ্ত প্রশাসক আহমদ ভূঞাসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী,সাংবাদিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ।
Related News
ত্রিশালে মশা নির্যাশন এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাRead More
গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আজমাইনের ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সদর উপজেলাসহ দেশবাসী, দলীয় নেতাকর্মী ও সুধীজনকে আন্তরিকRead More

