শিরোনাম
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
.
Main Menu

গাজীপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৫

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গুলি করে পোশাক কারখানার ৮০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-  বরগুনার আমতলী থানার গোডাংগা এলাকার মো. রিয়াজ (৩৬), পটুয়াখালী সদরের দক্ষিণ বহালগাছিয়া এলাকার সাগর মাহমুদ (৪০), বরিশালের বাবুগঞ্জ থানার খানপুরা এলাকার মো. জলিল (৪০), রাজবাড়ী সদরের খানখানাপুর এলাকার মো. ইসমাইল হোসেন ওরফে মামুন (৪৫) এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার ভাতগ্রাম এলাকার মনোরঞ্জন  মন্ডল ওরফে বাবু (৪১)।

গোপন সংবাদদের ভিত্তিতে রোববার (১৪  জুন) দিবাগত রাতে ঢাকা মহানগরী ও ঢাকার সাভার, আশুলিয়া, মগবাজার, ডেমরা এবং কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩০ লাখ ৬৮ হাজার টাকা, ১১০০ ইউএস ডলার, একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গোলাবারুদ, একটি প্রাইভেটকার, তিনটি মোটরসাইকেল, তিনটি পাসপোর্ট এবং ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গত ৭ জুন কালিয়াকৈরের সুরিচালা এলাকার ইনক্রেডিবল ফ্যাশনস্ লিমিটেডের শ্রমিক এবং স্টাফদের বেতন দেওয়ার জন্য কারখানার সহকারী ম্যানেজার মেজবাহ উল হকসহ ছয়জন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কোম্পানির মাইক্রোবাসে করে ফিরছিলেন। পথে খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছলে ওই মাইক্রোবাসের গতিরোধ এব্ং গুলি করে ৮০ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এতে সহকারী মার্চেন্ডাইজার রাজীব মজমুদার শুভ গুরুতর জখম হন।

ওই দিন রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *