শিরোনাম
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
.
Main Menu

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: প্রতিবছরের ন্যায় এবারও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে নিসচা পরিবার, প্রশাসন, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় ভৈরব ফুড প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা ভৈরব বাসস্ট্যান্ডসহ মহাসড়কে যানজট নিরসন, পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, নিসচার উপদেষ্টা ও সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হক, মিসেস আরিফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কালীপুর হাইস্কুলের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাহবুব, নিসচার পৃষ্ঠপোষক আশরাফুল আলম রোজেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, নিসচার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন (বিএসসি), সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক দীপা নাসির এবং মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা। ইফতার পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন নিসচার কার্যকরী সদস্য ও কাজী সমিতির সভাপতি কাজী মোঃ উসমান গনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *