শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের স্মরণে মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে সরকারি নজরুল কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। ত্রিশাল থানা পুলিশ, ত্রিশাল পৌরসভা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলRead More

