শালিখা উপজেলায় নতুন এসিল্যান্ড উম্মে তাহমিনা মিতু
ইপেপার / প্রিন্ট
ইসমাইল হোসেন,মাগুরা::
মাগুরার শালিখা উপজেলা ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন যোগদান করেছেন উম্মে তাহমিনা মিতু।
আজ শালিখা উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী যুধিষ্ঠি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
উম্মে তাহমিনা মিতু পূর্বে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর জন্মস্থান মানিকগঞ্জ জেলার পশ্চিম দাশড়ায়। এর আগে চলতি মাসের ১৭ তারিখে উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্রের বদলি জনিত কারণে পদটি শূন্য হয়।
সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু বলেন, ভূমি অফিস একটি গুরুত্বপূর্ণ দপ্তর আর এই গুরুত্বপূর্ণ দপ্তরে এসে কোন সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে তিনি সর্বদা সচেতন থাকবেন।
Related News
ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হারুন-অর-রশিদ
নিজস্ব প্রতিবেদক:: ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসাবাসরত মুসলিম সহ সকল জাতি ধর্মের সকলRead More
দুস্থ ও অসহায়ের মুখে হাসি ফোটালো জাসাস সদস্য সচিব জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক:: মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় দুটি উৎসব এর মধ্যে ঈদ উল ফিতর অন্যতম।Read More

