শিরোনাম
ময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দাভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে, এলাকায় আতঙ্কভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগনজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী  নাট্যোৎসব শুরুধানের শীষের পক্ষে লিফলেট হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন ছাত্রদল নেতা আজমাইনচুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনবাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
.
Main Menu

ময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ত্রিশাল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ লিটন বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার প্রথম ও প্রধান অঙ্গীকার। নির্বাচিত হওয়ার পরপরই তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করতে চান বলেও জানান। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ঘোষণা দেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার সুযোগ সৃষ্টি, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষা, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সংসদ সদস্য আরও বলেন, ত্রিশালকে দেশের একটি গুরুত্বপূর্ণ ও মডেল উপজেলায় পরিণত করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সকলের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *