শিরোনাম
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দাভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে, এলাকায় আতঙ্কভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগনজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী  নাট্যোৎসব শুরুধানের শীষের পক্ষে লিফলেট হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন ছাত্রদল নেতা আজমাইনচুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনবাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনগাজীপুরে খাল খনন,নতুন শিল্প স্থাপন ও ওভারপাসের প্রতিশ্রুতি তারেক রহমানেররফিকুন নাহার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতদুই দশক পর গাজীপুরে আসছেন তারেক রহমান,সকল প্রস্তুতি সম্পন্ন
.
Main Menu

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের স্মরণে মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে সরকারি নজরুল কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। ত্রিশাল থানা পুলিশ, ত্রিশাল পৌরসভা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং সাংবাদিকহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *