শিরোনাম
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে, এলাকায় আতঙ্কভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগনজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী  নাট্যোৎসব শুরুধানের শীষের পক্ষে লিফলেট হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন ছাত্রদল নেতা আজমাইনচুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনবাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনগাজীপুরে খাল খনন,নতুন শিল্প স্থাপন ও ওভারপাসের প্রতিশ্রুতি তারেক রহমানেররফিকুন নাহার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতদুই দশক পর গাজীপুরে আসছেন তারেক রহমান,সকল প্রস্তুতি সম্পন্নহাফিজুর রহমানকে জনতার নিঃশ্বাস পত্রিকা পরিবারের ফুলেল শুভেচ্ছা৩৭ লাখ পাওনা টাকা চাওয়ায় কাজী হেলাল উদ্দিন কে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনবেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের দোয়াগাজীপুরে বৈধ ৩৪ জনের মনোনয়ন, বাতিল ১৯চুনারুঘাটের আমুরোড বাজার জামে মসজিদে আপোষহীন দেশনেত্রী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ১০আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনিত্রিশালে মনোনয়নপত্র চূড়ান্ত নয় জন প্রার্থী জমা দিলেনত্রিশালে ৫৮টি ইটভাটার মধ্যে ৪০টিই অবৈধত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিতত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি
.
Main Menu

ভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সদরের ভবানীপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গণসংযোগ করছেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন। প্রতিক বরাদ্দের পর থেকেই লিফলেটসহ যুবদলের নেতাকর্মীদের নিয়ে ভাওয়ালগড় ইউনিয়নের বাড়ি বাড়ি যাচ্ছেন তিনি। গণসংযোগকালে তিনি বলেন জনগণ দীর্ঘ ১৭ বছর তাদের অধিকার থেকে বঞ্চিত দেশের গণতন্ত্র হয়েছে ভুলুণ্ঠিত। তাই আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জনগণকে সেই অধিকার ফিরিয়ে দেয়া হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ক্লিন ইমেজের নেতা অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর বিজয় নিশ্চিত করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার সাথে বাড়ি বাড়ি যাচ্ছেন যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, নির্বাচন সফল করতে হলে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য প্রতিটি ওয়ার্ডে কনফার্ম ভোটার, টার্গেট ভোটার ও নীরব ভোটার-এই তিন শ্রেণির ভোটারকে গুরুত্ব দিয়ে নেতা-কর্মীদের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির সুফল ভোটারদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। ভোটারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারলেই আসন্ন নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বিজয় সুনিশ্চিত হবে। এই লক্ষ্যকে সামনে রেখে গাজীপুর-৩ বিশেষ করে ভাওয়ালগড়ের প্রতিটি পাড়া-মহল্লায় খোঁজখবর রাখছেন তিনি। ভাওয়ালগড়ের প্রতিটি অলিগলি চষে বেড়িয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।”আমার চেয়ে আমরা বড়, আমাদের চেয়ে রাষ্ট্র বড়, সবার আগে বাংলাদেশ”-বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে ধারণ করে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। রফিকুল ইসলাম রবিন বলেন, “ধানে ভরা সোনার দেশ, তারেক রহমান ও আমরাই দিন বাংলাদেশ”-এই স্লোগান এলাকাবাসীর মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সর্বাধিক গণসংযোগ ও প্রমাণ দলের প্রতি নিজের অগাধ ভালোবাসা ও দায়িত্বশীলতার দিয়েছেন। তিনি আরও বলেন, আত্মতুষ্টি নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। বিএনপির চেয়াম্যান তারেক রহমান বলেছেন-ভোট হবে, নির্বাচন হবে এবং প্রতিদ্বন্দ্বিতা হবে। তাই বিজয় নিশ্চিত করতে হলে ভোটারদের মনে জায়গা করে নিতে হবে এবং বিএনপি প্রার্থীর ইতিবাচক দিকগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। পরিশেষে তিনি গাজীপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে সকল নেতা-কর্মীকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *