শিরোনাম
ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হারুন-অর-রশিদদুস্থ ও অসহায়ের মুখে হাসি ফোটালো জাসাস সদস্য সচিব জাহাঙ্গীরআড়াইহাজারে সওজের অনুমতিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন, আতঙ্কে পাচরুখীবাসীত্রিশালে মশা নির্যাশন এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভাগাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আজমাইনের ঈদ শুভেচ্ছাদোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন- আইজিপিনিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
.
Main Menu

ত্রিশালে গুপ্ত বৃন্দাবন সড়ক নির্মাণের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলাধীন সাইনবোর্ড সড়ক আরএইচডি শিবগঞ্জ জিসি ভায়া কাশিগঞ্জ গুপ্ত বৃন্দাবন (আইডি নং ৩৬১৯৪২০০৪) সড়কের অবশিষ্ট ৮০০ মিটার (চেইনেজ ৭২০০-৮০০০ মিঃ) পাকা করণ জন্য ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে এলাকাবাসী। গত ১৭ ফেব্রুয়ারি এলাকাবাসীর পক্ষে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই আবেদন করেন এস এম নাফিজুর রহমান নাফিজ। আবেদনে তিনি বলেন ত্রিশাল উপজেলাধীন ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের অন্তর্গত গুপ্ত বৃন্দাবন সড়কে সাইনবোর্ড আরএইচডি শিবগঞ্জ জিসি ভায়া কাশিগঞ্জ (আইডি নং ৩৬১৯৪২০০৪) সড়কটি ত্রিশাল-ভালুকা-গফরগাঁও এ তিন উপজেলাকে সংযুক্তকারী একটি বহুল জনগুরুত্বপূর্ণ আন্তঃউপজেলা সড়ক। বিগত সময়ে ত্রিশাল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পর্যায়ক্রমে এই সড়কটি (চেইনেজ ০-৭২০০মিঃ) পাঁকাকরণ করা হলেও ত্রিশাল উপজেলার শেষাংশে ও ভালুকা উপজেলার শুরুর অংশের মাঝখানে (চেইনেজ ৭২০০-৮০০০ মিটার) ৮০০ মিটার রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে। মাঝের সামান্য এটুকু অংশ কাঁচা থাকার ফলে সড়কটি ব্যবহারকারী তিন উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ এর প্রকৃত সুফল থেকে বঞ্চিত হচ্ছে। কৌশলগত কারণের রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সড়কটির কাঁচাঅংশের এ ৮০০ মিটার পাকাকরণ করা হলে ত্রিশাল হতে ভালুকার শান্তিগঞ্জবাজার ও গফরগাঁও হয়ে কিশোরগঞ্জের ভৈরব পর্যন্ত চলাচলের নির্বিঘ্ন সংযোগ স্থাপিত হবে। এর ফলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক ও জীবনমানের বহুল উন্নতি সাধিত হবে।এমতাবস্থায় মহোদয় সমীপে সবিনয় অনুরোধ, জনগুরুত্ব বিবেচনাপূর্বক সড়কটির উল্লেখিত ৮০০ মিটার পাকা করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।
সরেজমিনে দেখা যায় সড়কটি পাকা না হবার কারণে দূর্ভোগ পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ। গুপ্ত বৃন্দাবন রাস্তার পাশেই কয়েকটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। বর্ষা মৌসুমে তাদের যাতায়াতে অনেক কষ্ট ও সমস্যার সৃষ্টি হয়। তাদের দাবি গুপ্ত বৃন্দাবন সড়ক পাকা হলে একদিকে ভোগান্তি কমবে অন্যদিকে অর্থনৈতিক গতিশীলতাও বৃদ্ধি পাবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *