শিরোনাম
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে, এলাকায় আতঙ্কভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগনজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী  নাট্যোৎসব শুরুধানের শীষের পক্ষে লিফলেট হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন ছাত্রদল নেতা আজমাইনচুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনবাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনগাজীপুরে খাল খনন,নতুন শিল্প স্থাপন ও ওভারপাসের প্রতিশ্রুতি তারেক রহমানেররফিকুন নাহার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতদুই দশক পর গাজীপুরে আসছেন তারেক রহমান,সকল প্রস্তুতি সম্পন্নহাফিজুর রহমানকে জনতার নিঃশ্বাস পত্রিকা পরিবারের ফুলেল শুভেচ্ছা৩৭ লাখ পাওনা টাকা চাওয়ায় কাজী হেলাল উদ্দিন কে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনবেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের দোয়াগাজীপুরে বৈধ ৩৪ জনের মনোনয়ন, বাতিল ১৯চুনারুঘাটের আমুরোড বাজার জামে মসজিদে আপোষহীন দেশনেত্রী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ১০আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনিত্রিশালে মনোনয়নপত্র চূড়ান্ত নয় জন প্রার্থী জমা দিলেনত্রিশালে ৫৮টি ইটভাটার মধ্যে ৪০টিই অবৈধত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিতত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি
.
Main Menu

ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে, এলাকায় আতঙ্ক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধি:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বেসরকারি গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সিজারিয়ান অপারেশন করে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই হাসপাতালের চিকিৎসক ডা. আফরোজা বেগমের বিরুদ্ধে একাধিক রোগী মৃত্যুর অভিযোগ সামনে আসায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। শনিবার ৩০/০১/২৬ইং রাতে পৌরসভার রাগাইচটি গ্রামের আলাল নেতার বাড়ির পেছনে অবস্থিত আলিফ হাসপাতালে ভুল সিজারিয়ান চিকিৎসার শিকার হয়ে মারা যান রাকিব আল হাসানের স্ত্রী শান্তা। মৃত্যুকালে তিনি একটি নবজাতক সন্তান রেখে যান, যা বর্তমানে জীবিত রয়েছে বলে জানা গেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রসববেদনা নিয়ে শান্তাকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা বেগম কোনো ধরনের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দ্রুত সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের পরপরই শান্তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলেও তা নিয়ন্ত্রণে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। স্বজনদের দাবি, সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো হাসপাতালে রেফার না করেই অবহেলার মধ্যেই রাখা হয় রোগীকে। এতে শেষ পর্যন্ত হাসপাতালেই শান্তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও স্থানীয়রা হাসপাতালের সামনে ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এলাকাবাসীর অভিযোগ, আলিফ হাসপাতালে এ ধরনের ঘটনা নতুন নয়। চিকিৎসক ডা. আফরোজা বেগমের চিকিৎসায় এর আগেও একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। যারা প্রাণে বেঁচে ফিরেছেন, তাদের অনেকেই স্থায়ী শারীরিক জটিলতায় ভুগছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন বলেন, “রোগী মোটামুটি সুস্থ ছিল। হঠাৎ করে অপারেশনের সিদ্ধান্ত নেয়। পরে অবস্থা খারাপ হলে অন্য হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।” আরেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “এখানে চিকিৎসার আগে টাকা দেখা হয়। রোগীর অবস্থা না বুঝেই অপারেশন করা হয়।” ভুল চিকিৎসার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই মন্তব্য করেছেন—এভাবে ভুল চিকিৎসার মাধ্যমে মানুষ মারা গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটবে। এ বিষয়ে আলিফ হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসক ডা. আফরোজা বেগমের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান,
“লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *