শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ ইং || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

কাশিমপুরে ৬ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক-১

প্রকাশিত হয়েছে-

 

 মোঃ জাহাঙ্গীর আলম,কাশিমপুর থেকে::
গাজীপুরের কাশিমপুরে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টায় একজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
রবিবার(২৯ জানুয়ারী) সন্ধ্যায় পরিত্যাক্ত এক বাউন্ডারির ভেতরে এ ঘটনা ঘটে।
শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে নির্জন এ স্থানটিতে নিয়ে যায়
শাজাহান মিয়া(৪৮)। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে এক পথচারী ঘটনা দেখেফেলে। পরে আশপাশের লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করে ট্রিপল নাইনে ফোন দিয়ে থানায় সোপর্দ করে। অভিযুক্ত শাহজাহান
পাবনা জেলার ফরিদপুর থানার দীঘুলিয়া ইউনিয়নের দত্তর উত্তর পাড়া গ্রামের মিজান মিয়া ও শাজেদা বেগমের ছেলে। সে সারদাগঞ্জের আতাউর কাজী কলোনিতে ভাড়া থেকে অটোরিকশা চালাত।
প্রতিবন্ধী ভিকটিমের মা স্থানীয় একটি কারখানায় চাকরী করে। বাবা ঢাকায় রিক্সা চালায়। সে সুযোগে প্রতিবন্ধী ওই শিশুটিকে একা পেয়ে এ ঘটনায় ঘটায়।