আরিফুল ইসলাম আরিফ,ব্যুরো চীফ-ময়মনসিংহ ::
ময়মনসিংহের ত্রিশালের রায়েরগ্রাম গোপালপুর (আর.জি) উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ এর অবসর জনিত এক বিদায়ী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে আবেগ ঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
একই সাথে বিদ্যালয়টির ল্যাব এসিস্ট্যান্ট মো. মনিরুল হক,অফিস সহায়ক মো. আশরাফ আলী ও নৈশ্য প্রহরী মো. শরাফ উদ্দিন ফরাজীর অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।
আজ শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষকের প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা সহসা চোখে পড়ে না। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. সাইদুল আমিন,৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান,রাধা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনিছুজ্জামান, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে রায়েরগ্রাম গোপালপুর (আর.জি) উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ এর ভূয়সী প্রশংসা করেন বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুজ্জামান সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ। বিদায়ী সংবর্ধনায় সকলেই তাঁদের দীর্ঘায়ু কামনা করেন।