জনতার নিঃশ্বাস:: সারাদেশের কয়েকটি জেলার ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এর মধ্যে গাজীপুর সদরের ভাওয়ালগড়,মির্জাপুর ও পিরুজালী রয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান ও নির্বাচন পরিচালনা -২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান যৌথ স্বাক্ষরে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, রিটার্নিং কর্মকর্তার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ ১৬ মার্চ।
ভোট গ্রহণ চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত।