শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হলেন আবু বকর সিদ্দিক

প্রকাশিত হয়েছে-

 

জনতার নিঃশ্বাস::

এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে সততার সাথে দায়িত্ব পালনের পর জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশনটির স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়ে সম্মাননা স্মারক পেয়েছেন সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এশিয়ান টেলিভিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মাননা স্মারকটি যৌথভাবে তুলে দেন টেলিভিশনটির চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশিদ সিআইপি,ডিএমডি সাজ্জাদ এইচ রশীদ পারভেজ ও টেলিভিশনটির প্রধান বার্তা সম্পাদক মানস ঘোষ।

এই প্রসঙ্গে সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক বলেন,প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ দিনের যাত্রা আমার। স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পাবার পর আমার দায়িত্ব বহুগুণ বেড়ে গেছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবো এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

মো. আবু বকর সিদ্দিক ২০১৯ সালে ঢাকা বিভাগের মধ্যে সকল প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সম্মাননা পেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় পরবর্তী বছর গুলোতেও টেলিভিশনটি থেকে সম্মাননা পেয়ে আসছেন তিনি।
তিনি তাঁর দুই যুগেরও বেশি সাংবাদিকতায় কাজ করেছেন দেশের বেশ কিছু জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ও পত্রিকায়। তাঁর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ৩০ বছরের পথ চলার প্রান্তজনের সাপ্তাহিক “সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার”।

নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সংগঠনেরও। তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করছেন গাজীপুর সদর প্রেসক্লাবের। ভাইস-চেয়ারম্যান হিসেবে রয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর। সাংবাদিক নির্যাতন বন্ধে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা(বিএসএনপিএস)।

দীর্ঘ সাংবাদিকতার জীবনে জাতীয় বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।