জনতার নিঃশ্বাস::
মাদক মুক্ত আধুনিক নাগরিক সুবিধা সম্পন্ন ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে আনুষ্ঠানিক ভাবে গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থীতা ঘোষণা করেছেন আফজাল হোসেন শেখ।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাব আয়োজিত বিজয় দিবস ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
পরে জনতার নিঃশ্বাসের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,নির্বাচনে জনগণের সমর্থনে জয়লাভ করতে পারলে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এলাকার মানুষের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবো । এলাকার জনগণ যাতে আধুনিক নাগরিক সেবার সর্বোচ্চ সুবিধা পায় সেদিকে খেয়াল রেখেই কাজ করবো। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাবো।
তরুণ প্রার্থী হিসেবে এলাকার জনগণের মধ্যে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে।
এলাকার মানুষ চান পরিবর্তন,উন্নয়ন পরিকল্পিত ইউনিয়ন।