নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের বিস্তার রোধে এবার রাস্তায় নেমেছেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। মহামারি করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমদুল হাসান সবুজের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন ।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) আনন্দমোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন সড়কে ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের হাতে সচেতনতামূলক লিফলেট,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ বলেন, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে।
তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করে খাদ্যের ব্যবস্থা করছেন,গার্মেন্টস এ শ্রমিকদের বেতন পরিশোধের জন্য গার্মেন্টস মালিকদের টাকা দিচ্ছেন ক্ষুদ্র ঋণ শিথিল করেছেন। আমাদের উচিৎ সরকারকে সহযোগীতা করে সবাইকে ঘরে থাকা।
এসময় কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন আরাফাত খোকন,যুগ্ম-আহ্বায়ক শেখ সজল, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল আলম ফাহাদ ও ছাত্র নেতা ওমর ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : সবশেষ তথ্য অনুযায়ী প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসে আজ নতুন ৫ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জন,সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন ও মারা গেছেন ৫ জন।