বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

সশস্ত্র বাহিনীর সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বান

প্রকাশিত হয়েছে-

জ্যেষ্ঠ প্রতিবেদক |

করোনার বিস্তার রোধে দেশের সব জেলায় সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তিমূলক ও অনুমাননির্ভর সংবাদ ও ছবি প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়। একইসঙ্গে সশস্ত্র বাহিনী সর্ম্পকে সংবাদ পরিবেশনের আগে আইএসপিআরের কাছ থেকে তথ্য যাচাই করে নেওয়ারও অনুরোধ করা হয়েছে।