শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

আজই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক |

দুই বছরেরও বেশি সময় কারাভোগের পর মুক্তি পেতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৫ মার্চ) দুপুরের মধ্যে তার মুক্তির প্রশাসনিক সব প্রক্রিয়া শেষ হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যথাসময়ে সব প্রক্রিয়া সম্পন্ন হলে আজই মুক্তি পেতে পারেন তিনি।

এ বিষয়ে বুধবার (২৫ মার্চ) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইন মন্ত্রণালয়ের অভিমত আমরা হাতে পেয়েছি। সেভাবেই প্রশাসনিক সব কাজ করে যাচ্ছি। কাজ শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপরই খালেদা জিয়ার মুক্তি চূড়ান্ত হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সাজার বিষয়ের পাশাপাশিও অন্য কী কী মামলা আছে, সেগুলোকেও একসঙ্গে বিবেচনায় নিয়ে প্রশাসনিক ফাইল তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ থেকে ফাইলের প্রক্রিয়া শেষ করা হচ্ছে। প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। এসব প্রক্রিয়া দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে, বুধবার বিকেল নাগাদ তার মুক্তি পেতে কোনো জটিলতা সৃষ্টি হলে সে ক্ষেত্রে মুক্তি পেতে দেরিও হতে পারে।

কারা সূত্র বলছে, খালেদা জিয়ার মুক্তির আদেশের অপেক্ষায় আছে কারা প্রশাসন। মুক্তির আদেশের কপি পেলেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে মুক্তি দেওয়া হবে। এজন্য বেশ কয়েকজন নারী কারারক্ষীকে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, জামিনের আদেশ হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মী ও সংবাদকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে অপেক্ষায় রয়েছেন। মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আসতে দেখা গেছে। বুধবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

বিএসএমএমইউ-এর তিন নম্বর প্রবেশ গেট থেকে রোগী. সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সকাল থেকেই বিএসএমএমইউতে আছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এজেডএম জাহিদ।

কারামুক্তির পর খালেদা জিয়াকে কোথায় চিকিৎসা দেওয়া হবে, জানতে চাইলে এজেডএম জাহিদ বলেন, ‘আপাতত তিনি বাসায় যাবেন। এরপর তিনি সিদ্ধান্ত নেবেন, কোথায় চিকিৎসা নেবেন।’

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনা পরিস্থিতির জন্য বিএসএমএমইউ এলাকায় নেতাকর্মীদের গিয়ে ভিড় না করার আহ্বান জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার বিকালে ডাকা এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার কারামুক্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই শর্তে তাকে মুক্তি দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। শর্তগুলো হলো, খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না।’ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *