বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

স্পেনে এক রাতেই ৫০০ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে-

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনে এক রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০০ বেড়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫৮৪ জন বেড়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮৯ জন থেকে বেড়ে ৩৯ হাজার ৬৭৩ এ দাঁড়িয়েছে।  এছাড়া একই সময় মারা গেছে ৫১৪ জন। এর ফলে মৃতের সংখ্যা দুই হাজার ১৮২ থেকে বেড়ে দুই হাজার ৬৯৬ জনে পৌঁছেছে।