আরিফুল ইসলাম আরিফ,ব্যুরো চীফ-ময়মনসিংহ::
ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হবার কারণে কলেজে ছাত্র রাজনীতির সুষ্ঠু বিকাশ ও গণতন্ত্র চর্চা ব্যহত হচ্ছে বলেও দাবি সাধারণ শিক্ষার্থীদের।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দিনের পর দিন সাধারণ শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সৃষ্টি হচ্ছে আলোচনা-সমালোচনা। কে হবেন ভিপি, জিএস, এজিএস?
একাধিক যোগ্য প্রার্থী রয়েছে তবে আলোচনার দিক দিয়ে ভিপি প্রার্থীদের মধ্যে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক,ছাত্র সংগঠনের প্রাণ, অত্যন্ত মেধাবী, সর্বজন প্রিয় যুবলীগ নেতা, বঙ্গবন্ধু পরিষদ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখার আহ্বায়ক মহসীন এর নাম আলোচনার শীর্ষে, সাধারণ শিক্ষার্থীদের মতামত ছাত্র সংসদ নির্বাচন ধারাবাহিকতা অব্যাহত থাকলে ছাত্র সংসদ কর্মচঞ্চল ও প্রাণবন্ত হয়ে শিক্ষার্থীদের সকল কার্যক্রমে আরো অনুপ্রেরণা যোগাবে।