শিরোনাম
রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা
.
Main Menu

যে শর্তে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক |

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে একইসঙ্গে প্রশাসনিক আদেশে তার বিরুদ্ধে যে সাজা হয়, তা স্থগিত করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গুলশানের নিজ বাসভবনে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।  মুক্তি থাকাকালীন আগামী ছয় মাস তিনি এসব শর্তের মধ্যে থাকবেন।

শর্তগুলো হলো—তিনি ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন।  বিদেশে যেতে পারবেন না।  বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে।

হাসপাতালে গিয়েও তিনি চিকিৎসা নিতে পারবেন। তবে তাকে ঢাকাস্থ নিজ বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে এবং জামিনকালে তিনি বিদেশ যেতে পারবেন না।

সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। সেখানে যাচাই-বাছাই চলছে।  যাচাই-বাছাই শেষ করে রাতেই কারা কর্তৃপক্ষের কাছে এগুলো পাঠানোর প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে আজ রাত কিংবা বুধবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেতে পারেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *