সচিবালয় প্রতিবেদক |
করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ থাকবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই এ সময়ে কোচিং সেন্টাগুলোও বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা মানে বাইরে ঘোরা ফেরা করা যাবে না। শিক্ষার্থীদের ঘরে থাকতে হবে।