আরিফুল ইসলাম আরিফ,ব্যুরো চীফ,ময়মনসিংহ ::
একুশ মানে মাথা নত না করা,একুশ মানে প্রতিবাদী বাঙালি বলে মন্তব্য করেছেন গফরগাঁও উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল হক মঈন সরকার।
তিনি জনতার নিঃশ্বাস কে বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়।অন্যায়ের সাথে আপোষ না করে এগিয়ে যেতে হয়। আমাদের সকলের উচিৎ একুশ থেকে শিক্ষা গ্রহণ করে মাদক,সন্ত্রাস থেকে দেশকে মুক্ত করে বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রাষ্ট্রকে ডিজিটাল ও সোনার বাংলা গড়ে তোলা। সবশেষে তিনি ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান।