বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

বেগম রওশন এরশাদ এমপি’র রোগমুক্তি কামনায় দো’আ মাহফিল

প্রকাশিত হয়েছে-

 

মো.ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ ব্যুরো::

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র রোগমুক্তি কামনায় আগামী ১২ ফেব্রুয়ারী, শনিবার দুপুর ০২ টায় বনানী চেয়ারম্যান কার্যালয়ে এক দো’আ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত দো’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, এমপি।

জাতীয় পার্টি আয়োজিত বেগম রওশন এরশাদ এমপি’র রোগমুক্তির দো’আ মাহফিলে পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে তাঁর আশু রোগমুক্তি কামনা করে দো’আ করার জন্য পার্টির মহাসচিব এডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু,এমপি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।